
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কের ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও সার্চ করে পাওয়া যাচ্ছে না। আজ বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের আইডি সার্চ দিয়ে পাওয়া যায়নি। আসিফের পেজ সক্রিয় পাওয়া গেছে।
তাঁদের কারও আইডি হ্যাকড হয়নি বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ। তবে কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের আইডি হ্যাক হওয়ার কথা জানিয়েছেন। যদিও তাঁদের নাম তিনি জানাননি।
খোঁজ নিয়ে জানা গেছে, অনলাইন অ্যাকটিভিস্ট সাইদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমসহ অনেকের আইডি হ্যাকড হয়েছে।
উপদেষ্টা নাহিদের পরামর্শক ফাইজ তাইয়্যেব আহমেদ তাঁর ফেসবুক আইডিতে আজ বুধবার রাত ৯টার দিকে এক স্ট্যাটাসে বলেন, ‘যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিংক দিন।’ তাঁর স্ট্যাটাসের নিচে শতাধিক কমেন্টে গণঅভুত্থানে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি ও পেজ হ্যাক হওয়ার তথ্য দেওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। পাঁচটির মতো আইডি পেয়েছি, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং পরিচিত অ্যাক্টিভিস্ট। আমরা মেটাকে (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) বিষয়টা তদন্ত করতে বলেছি।’
সমন্বয়কদের আইডির সঙ্গে এ বিষয়টির সম্পর্ক নেই উল্লেখ করে ফাইজ তাইয়েব বলেন, ‘যাদের আইডিতে আক্রমণ হয়েছে তাঁরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বেশ পরিচিত অ্যাক্টিভিস্ট। মেটাকে আমরা তথ্য প্রমাণসহ ই–মেইল দিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত ও ব্যবস্থা নেওয়া এবং কয়েকটি আইডি যার লিংক আমরা জোগাড় করতে পেরেছি, সেগুলো ফেরত দিতে বলেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে