
আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় বাংলাদেশের মানুষ এখন আরও উন্নত জীবনের স্বপ্ন দেখে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর আজ মঙ্গলবার গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। জাতির জনকের কন্যা হিসেবে জনগণের সেবক হিসেবে কাজ করব। যেন জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারি। অন্তত এটুকু বলতে পারি, গত ১৫ বছর আমরা সরকারে আছি বলেই আজকে খাদ্য, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। বাংলাদেশের মানুষ এখন আরও উন্নত জীবনের স্বপ্ন দেখে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘৭ জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণের ভোটের অধিকার আমরা নিশ্চিত করেছি। আমি বলব, অধিকার শুধু না, এটা সাংবিধানিক অধিকার সেটা আমরা নিশ্চিত করেছি। আমরা তো নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। হ্যাঁ, নৌকা মার্কা দিয়েছি। সেই সঙ্গে বলেছি, যারা নির্বাচন করতে চায় করতে পারবে। উন্মুক্ত করে দিয়েছি, কাজেই সেখানে নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ২০০৮-এর নির্বাচনে যেখানে অনেকে মনে করেছিল বিএনপি বোধ হয় সাংগঠনিকভাবে আওয়ামী লীগের সমান সমান, কিন্তু তারা যে সমান সমান না, সেটার প্রমাণ হলো ২০০৮-এর নির্বাচন। যে নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিল, এককভাবে আওয়ামী লীগ পেল ২৩৩টা আসন। আর বিএনপি ২০ দলীয় জোট নিয়ে পেয়েছিল মাত্র ৩০টা।
২০ দলীয় জোট নিয়ে ৩০টা সিট পাওয়ার পর থেকেই তারা নির্বাচন চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা নির্বাচন নষ্ট করার জন্য অগ্নি-সন্ত্রাস, মানুষ হত্যা, রেলে আগুন দেওয়া—এ রকম অমানবিক কার্যক্রমই করে যাচ্ছে। যত বেশি তারা অগ্নি-সন্ত্রাস করবে, মানুষ তত বেশি তাদের প্রত্যাখ্যান করবে। কাজেই তারা জানে যে, তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। সে জন্য নির্বাচন করতে চায় না। সে জন্য নির্বাচন নষ্ট করে দিয়ে কীভাবে অবৈধভাবে ক্ষমতায় যাওয়া যায়, সেই পথ তারা খুঁজে বেড়ায়।’
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ওদের একটাই দক্ষতা আছে—অগ্নিসন্ত্রাস করা, বাসে আগুন দেওয়া, লঞ্চে আগুন দেওয়া, রেলে আগুন দেওয়া, রেলের লাইন খুলে দিয়ে এবং রেলের পাত খুলে ফেলে মানুষ মারা। মানুষ মারা, মানুষ মারার ফাঁদ পাতায় ওরা ওস্তাদ। ওদের জনগণ শুধুই নির্বাচন না, বারবারই তারা প্রত্যাখ্যাত হয়েছে এবং হারার ভয়েই তারা নির্বাচন করেনি। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।’
নির্বাচনে আওয়ামী লীগের বিজয়, এটা বাংলাদেশের জনগণের বিজয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এই নির্বাচনে বিজয়, বাংলাদেশের জনগণের বিজয়। নির্বাচনে বিজয় গণতন্ত্রের ধারাবাহিকতা এবং উন্নয়নের ধারাবাহিকতার বিজয়। দোয়া করবেন, এখনো চক্রান্ত শেষ হয়নি, এখনো শুনি তারা আবার লাফালাফি করে। নির্বাচন বাতিল করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। যাই হোক, জনগণের ভোটে আমরা সরকারে এসেছি, জনগণের কল্যাণেই আমরা কাজ করে যাব।’

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে