
নির্বাচনের আগে থাকলেও পরে দেশে কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই বলে মনে করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংবাদিকেরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, দেশে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কূটনৈতিক সংকট ছিল। নির্বাচনের পর কূটনীতিকেরা মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাহলে কি বলা যায়, কূটনৈতিক সংকট যেটি ছিল, সেটি কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো তা আছে?
জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি কূটনৈতিক সংকট বলব না, তবে আমার মনে হয়, আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল। অবশ্যই আপনারা দেখেছেন, নির্বাচনের পরে সে রকম কোনো কূটনৈতিক সমস্যার সম্ভাবনা নেই।’
ভারতীয় হাইকমিশনার বলছিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আইনের যেসব জটিলতা রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব উন্নয়ন অংশীদার আছে, সেসব উন্নয়ন অংশীজনের সঙ্গে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ—এগুলো সব সময় প্রয়োজন হয়। যেসব সমস্যা এবং আইনে যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকে একই রয়েছে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আইনে যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন আমাদের দেশেও সম্ভাবনা আছে কি না এবং আমাদের দেশে আইনে যেসব পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে আমরা সব সময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’
হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ভারতে ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে বাংলাদেশের ১ হাজার ২০৬ জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। দেশে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ভারতের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এসব বিষয় নিয়েই আলাপ-আলোচনা হয়েছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে