জনশক্তি রপ্তানি, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল ও দেশ বিরোধী প্রচারণা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের ১১টি দেশে সফরে যেতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আগামী ছয় মাসের মধ্যে এ সফর আয়োজনের সুপারিশ করেছেন কমিটির সদস্যরা।
জানা গেছে, কমিটি প্রথমে সৌদি আরব, বাহরাইন, ইউএই, ওমান, তুরস্ক, ব্রাসেলস, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্য পরিদর্শন করার সুপারিশ করেছিল। পরবর্তীতে তার সঙ্গে অস্ট্রিয়া ও সুইডেন অন্তর্ভুক্ত করা হয়।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে ওই সুপারিশের অগ্রগতিতে উল্লেখ করা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া, পূর্ব ইউরোপ ও সিআইএস এবং পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগ সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সফরসমূহ আয়োজনের কার্যক্রম সমন্বয় করছে। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বাংলাদেশ দূতাবাস অবহিত করেছে যে কমিটির সুবিধাজনক সময়ে তাঁরা সফর আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছে।
বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা হয়েছে বলে জানান কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সংখ্যায় যাই-ই হোক না কেন আমরা প্রাথমিকভাবে কিছু হলেও যদি প্রত্যাবাসন করতে পারি সেটা একটি সফলতা হবে। একবার শুরু করলে পারলে ভবিষ্যতে আরও অগ্রগতি হবে।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৬ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে