
প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার প্রস্তাব করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে উন্নততর অত্যাধুনিক প্রযুক্তিসহ প্রতিরক্ষা উৎপাদনে ব্যাপক পরিসরের সক্ষমতা ভাগ করে নিতে আগ্রহী।
ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম–এসআইডিই ২০২৪–বিষয়ক এক সেমিনারে প্রণয় ভার্মা এ মন্তব্য করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম আর শামীমও সেমিনারে বক্তব্য দেন।
ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’—এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে গত এক দশকে অর্জিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, এই উদ্যোগ ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে অভূতপূর্ব বিনিয়োগকে উৎসাহিত করেছে ও ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানিতে নেতৃত্ব দিয়েছে।
প্রণয় ভার্মা ‘এসআইডিই ২০২৪ ’–কে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে ভারতের প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত–বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি প্রতিফলন হিসেবে অভিহিত করেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশকে ভারত সরকারের দেওয়া ৫০ কোটি ডলার প্রতিরক্ষা লাইন অব ক্রেডিটের ব্যবহারও রয়েছে।
ভারতের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি খাতের প্রিমিয়াম প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এই ইভেন্টে অংশ নেয় এবং এতে ‘মেড ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রদর্শন করা হয়।
সেমিনারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে