
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘শেখ হাসিনা একজন পাকা মুসলিম। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন; তাহাজ্জুদ আর কোরআন পড়ে তাঁর দিন শুরু হয়। তাঁর শাসনামলে তিনি এ দেশে কোরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বাস্তবায়ন করেন নাই। এমন কোনো আইন তিনি করবেনও না—এটা তাঁর ওয়াদা।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আল্লাহ, রাসুল, কোরআন-সুন্নাহ ও ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবিতে হেফাজতে ইসলাম আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি। এ ছাড়া আরও বক্তব্য দেন সংগঠনটির নায়েবে আমির সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশে কোরআন-সুন্নাহর বাইরে কোনো অঘটন ঘটলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় সরকার।’ হেফাজতে ইসলামের উদ্দেশে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হওয়া হেফাজতের নেতা-কর্মীদের মধ্যে যাঁরা নির্দোষ, তাঁদের দ্রুত জামিনের ব্যবস্থা করে দিচ্ছি। তবে ভবিষ্যতে হেফাজতের কর্মসূচিগুলোতে যেন অনুপ্রবেশের সুযোগ না থাকে, সে বিষয়ে সাবধান থাকতে হবে।’
সভাপতির বক্তব্যে শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। কোনো দলকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে সরানো হেফাজতের কাজ নয়। এ সময় তিনি সরকারের প্রতি হেফাজতের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—এক, আল্লাহ, রাসুল, কোরআন-সুন্নাহ, তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করতে হবে। দুই, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তিন, কারাগারে থাকা আলেমদের মুক্তি এবং সব মামলা প্রত্যাহার করতে হবে। চার, রাষ্ট্রধর্ম ইসলামকে কটাক্ষকারী দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
উদ্বোধনী বক্তব্যে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি বলেন, হেফাজতে ইসলাম একটি শান্তিপ্রিয় সংগঠন। হরতালসহ হেফাজতের বিভিন্ন কর্মসূচিতে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একটি গ্রুপ অনুপ্রবেশ করেছে এবং তারাই হরতালে ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের বন্দী থাকা নেতা-কর্মীদের ৫০ শতাংশকে জামিনে মুক্তি পাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। আশা করছি বাকিদেরও জামিনের ব্যবস্থা করে দেবেন।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে