
বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) যুগোপযোগী ও জনপ্রিয় করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ নির্দেশ দেন তিনি।
বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ‘বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর পাশাপাশি বিটিভির অনুষ্ঠানকে তরুণ প্রজন্মের নিকট আকর্ষণীয় করে তুলতে হবে।’
ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠান সংরক্ষণের তাগিদ দিয়ে মাহফুজ আলম বলেন, ‘বিটিভির পুরাতন অনুষ্ঠান ও সংবাদ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে, যাতে যে কেউ যে কোনো সময় পুরাতন অনুষ্ঠানমালা দেখার সুযোগ পান।’
উপদেষ্টা বিটিভির উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বিটিভির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদ-সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিটিভির ক্ষতিগ্রস্ত ভবন, অডিটোরিয়াম, আর্কাইভ ও বিভিন্ন স্টুডিও পরিদর্শন করেন উপদেষ্টা মাহফুজ আলম।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
৪৩ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে