
যুক্তরাজ্যের নির্বাচন পদ্ধতি নিয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেতু ভবনে সারাহ কুকের সঙ্গে বৈঠকে বিষয়টি জানতে চান কাদের।
সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, প্রথমবারের মতো ব্রিটিশ হাইকমিশনার প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা বলেছেন। এ ছাড়া গুলশানে (উপনির্বাচন) ভায়োলেন্স নিয়ে কথা হয়েছে।
তিনি হাইকমিশনারের কাছে জানতে চান, নির্বাচনের সময় তাঁদের দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন কি না, কিংবা পার্লামেন্ট বিলুপ্ত হয় কি না। ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের (ব্রিটেন) নির্বাচন কেমন হয়, প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেন এবং হাউস অব কমন্স কি বিলুপ্ত হয়?’
ব্রিটিশ হাইকমিশনারের প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে ওবায়দুল কাদেরের জবাব কী ছিল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমেরিকানদের যা বলেছি, ইউরোপীয় ইউনিয়নকে যা বলেছি, ব্রিটিশ হাইকমিশনারকেও তা-ই বলেছি। আমাদের বক্তব্য অভিন্ন। যেভাবে ইলেকশন হবে, তা নিয়ে কথা বলেছি।’
বিএনপির দাবির মতো বিদেশি হাইকমিশনারদের বক্তব্য একই রকম কি না—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দাবি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন। কিন্তু কীভাবে নির্বাচন হবে, সেটা নিয়ে তাদের (ব্রিটিশ) কোনো বক্তব্য নেই। তারা প্রতিনিধিত্বমূলক নির্বাচন চায়।’ এ সময় বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অদ্ভুত ও উদ্ভট বলেও আখ্যা দেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসতে পারে এমন ব্যবস্থা ছাড়া নির্বাচনে আসতে চায় না। তাদের হেরে যাওয়ার ভয় আছে। জনগণ যাকে ভোট দেবে, সে-ই ক্ষমতায় যাবে।’
নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের সময় কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। আর সরকার রুটিন দায়িত্ব পালন করবে। তারা কোনো মেজর পলিসি ডিসিশন নিতে পারবে না, সেটা বাস্তবায়ন করতে পারবে না। আর্থিক, রেগুলেটরিসহ অনেক বিষয়ে কমিশন স্বাধীন।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে