
জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে সরাসরি জড়িত অনেক পুলিশ সদস্য বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। দেশে থাকা অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে এবং বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি জানান, গণ-অভ্যুত্থান চলাকালে গুলি চালানো ও গুলির নির্দেশদাতাদের বিষয়ে তদন্ত চলছে। এ পর্যন্ত ১ হাজার ৫০০টির বেশি মামলা হয়েছে, যার মধ্যে ৬০০টিরও বেশি হত্যা মামলা। তদন্ত শেষ না হলে দায় নির্ধারণ ও প্রকৃত নির্দেশদাতা চিহ্নিত করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, গণ-অভ্যুত্থানের আট মাস পরও ভুয়া মামলা দায়ের ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ উঠছে।
আইজিপি স্বীকার করেন, কোনো অপরাধে জড়িত ৫-১০ জন থাকলেও অনেক সময় ৩০০ জনের নাম অভিযোগে জুড়ে দেওয়া হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেন, তদন্তে প্রকৃত অপরাধীরাই গ্রেপ্তার হবেন, নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না।
পুলিশ সংস্কার বিষয়ে এক প্রশ্নের উত্তরে বাহারুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র পুলিশ কমিশনের পক্ষে মত দিয়ে আসছি। সেখানে গ্রেপ্তার, মামলা ও তদন্ত ইত্যাদি বিষয় কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। তবে বদলি, বেতন ও পদোন্নতির মতো বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।’
আইজিপি জানান, সংস্কার কমিশন নীতিগতভাবে এসব বিষয়ে একমত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১১ ঘণ্টা আগে