
সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করতে চায় জাতিসংঘ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমনটাই জানান বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
সাক্ষাৎ শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, ‘নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরণের টেকনিক্যাল (কারিগরি) সহায়তা দিতে পারে এ বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আনন্দের বিষয় এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবড়ভাবে কাজ করব।’
সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলাপ হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনো আলাপ হয়নি। এই সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।’
এ বিষয়ে কথা হলে ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘কোন কোন ক্ষেত্রে কো-অপারেশন করা যায়, ফ্রি, ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট বা কোনো ধরণের ট্রেনিং বা আমাদের কি রিকোয়ারমেন্ট আছে সবকিছু নিয়েই কাজ করতে চান।’

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
৪৪ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে