জাটকা সংরক্ষণে আগামীকাল ১ মার্চ (শনিবার) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ দিন দেশের ছয় জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার মৎস্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার উপপরিচালক মো. সাজদার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত দুই মাস দেশের পাঁচটি ইলিশ অভয়াশ্রমে কোনো ধরনের মাছ ধরা যাবে না। সংশ্লিষ্ট জেলা মৎস্য অফিসগুলোতে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।’
দেশে ইলিশের পাঁচটি অভয়াশ্রম হলো—চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার (মেঘনা নদীর নিম্ন অববাহিকায় ১০০ কিলোমিটার এলাকা)। ভোলা জেলার মদনপুর/চর ইলিশা থেকে চর পিয়াল (মেঘনা নদীর শাহবাজপুর শাখার ৯০ কিলোমিটার এলাকা)। ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম (তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা)। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা। শরীয়তপুর জেলার নিম্ন পদ্মার ২০ কিলোমিটার এলাকা। বরিশাল জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ ইঞ্চির ছোট ইলিশকে জাটকা ইলিশ বলা হয়। ১০ ইঞ্চি আকারের একটি ইলিশের বয়স ৮-৯ মাস হয়ে থাকে। মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত অভয়াশ্রমে জাটকা ইলিশের বিচরণ থাকে। জাটকা ইলিশের আকার বৃদ্ধির লক্ষ্যেই অভয়াশ্রমে জেলেদের মাছ শিকার থেকে বিরত রাখা হয়। এ সময় ইলিশ মাছ ক্রয়, বিক্রয়, পরিবহন এবং মজুত নিষিদ্ধ থাকে। আইন অমান্যকারী জেলেদের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল এবং জরিমানার বিধান রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে