
জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আজ সোমবার থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি উপদেষ্টা, জ্বালানি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আজ সোমবার এসব তথ্য জানান ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
জ্বালানি উপদেষ্টা বলেন, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আজ থেকে সাময়িক বন্ধ থাকবে।
ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের কারণে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে জানিয়ে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দিনে এক থেকে দেড় ঘণ্টা, আবার কোথাও কোথাও দুই ঘণ্টাও লোডশেডিং হবে।
বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করে জ্বালানি উপদেষ্টা বলেন, রাত ৮টার পরে দোকানপাট বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে। সরকারি অফিসের সময় কমানো ও সভা অনলাইনে করা হবে।
এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, গ্রাহকদের আগে থেকে লোডশেডিংয়ের সময় জানানো হবে। গাড়িতে তেল কম ব্যবহার করতেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সাশ্রয়ী হতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে