দানের বিপরীতে এনবিআরের দাবি করা ১২ কোটি টাকা আয়কর নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের করা রেফারেন্স আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় দেন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, এই রায়ের ফলে ড. ইউনূসকে এখন ১২ কোটি টাকা কর দিতে হবে। গত মঙ্গলবার ( ২৩ মে) শুনানি শেষে আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল।
এর আগে ২০১১-২০১২ অর্থবছরে ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে ড. ইউনূসের কাছে ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। ২০১২-২০১৩ অর্থবছরে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে ১ কোটি ৬০ লাখ ২১ হাজার টাকা এবং ২০১৩-২০১৪ বর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে ১ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকা কর দাবি করে নোটিশ দেওয়া হয়।
দানের বিপরীতে কর দাবির নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস আপিল ট্রাইব্যুনালে আবেদন করলে ২০১৪ সালে তা খারিজ হয়ে যায়। যদিও মোট দাবি করা করের অর্থের ১০ শতাংশ পরিশোধ করেন তিনি। পরে ট্রাইব্যুনালের খারিজের বিরুদ্ধে হাইকোর্টে রেফারেন্স আবেদন করেন ইউনূস। হাইকোর্ট ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে