ঢাবিতে আলোচনা

সঠিকভাবে সমস্যা চিহ্নিত করে গতানুগতিক ধারার বাইরে চিন্তা করে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ’ শিরোনামের আলোচনায় বক্তাদের কথার মূল সুর ছিল এটি। ‘ইউনিটি ফর বাংলাদেশ’ আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে।
আলোচনা সভার শুরুতে লেখক ও গবেষক আলতাফ পারভেজ রোহিঙ্গা সংকট নিয়ে নিজস্ব অভিজ্ঞতাসমৃদ্ধ লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্য দেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকটবিষয়ক বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান, গবেষক সি আর আবরার, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী ও ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. সায়মা আহমদ।
ড. খলিলুর রহমান বলেন, ‘রাখাইনের উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বেশ কিছু আশঙ্কা রয়েছে। এতে আরও বেশি রিফিউজি আসে কি না, এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি। আন্তর্জাতিক আইন মানার কথা জানিয়েছি। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থায়ী সমাধান খোঁজার জন্য পদক্ষেপ নিতে হবে।’
সি আর আবরার বলেন, ‘নব্বইয়ের দশক থেকে রোহিঙ্গাদের ওপর সীমিত পর্যায়ের হত্যাযজ্ঞ চলছিল। তখন এ নিয়ে কেউ কথা বলেনি। এ সংকট সমাধানের জন্য আমাদের গতানুগতিকতার বাইরে চিন্তা করতে হবে।’
নাঈম আশফাক চৌধুরী বলেন, রোহিঙ্গা সমস্যা একমাত্রিক উৎস থেকে সৃষ্টি হয়নি। বিভিন্ন উৎস থেকে এতে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে এ সংকটের সমাধান করতে হবে।
মাহফুজুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এমন ৩০ হাজার শিশু রয়েছে, যারা ২০৩০ সালে প্রাপ্তবয়স্ক হবে। সঠিক শিক্ষা ও পরিবেশ ছাড়া তারা বড় হচ্ছে। যে কেউ চাইলে তাদের বিপথগামী করতে পারবে, এসব বিষয়ে সতর্কতা জরুরি।
ড. সায়মা আহমদ বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সেখানকার নিরাপত্তা এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলো মাথায় রাখতে হবে। তার জন্য এ বিষয়ে যেসব আন্তর্জাতিক সংগঠন কাজ করছে, তাদের সঙ্গে সমন্বয় করতে হবে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে