সাইফুল ইসলাম শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়।
শ্যামল গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই এবং তাঁর ছোট বোন সানজিদা ইসলাম তুলি গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’-এর একজন সমন্বয়ক। এ ছাড়া শ্যামল জাতীয় নাগরিক কমিটির সদস্যও।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য কাছের সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পৌনে ৫টার দিকে তাঁকে আবার নিজ বাসায় দিয়ে আসা হয়।
আইএসপিআর আরও জানায়, শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল এবং এই মামলায় তিনি কারাভোগ করেছিলেন। এ ছাড়া আরেকটি মামলায় ২০১৬ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায়।
তবে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে বাসা থেকে শ্যামলকে তুলে নেওয়া হয়।
ওয়ার্ড বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে গুম হন। এ ঘটনার বিচার চেয়ে আসছেন তাঁর বোন সানজিদা ইসলাম তুলি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে