বৈশ্বিক ক্ষুধা সূচকে চলতি বছর বাংলাদেশ ১২৭ দেশের মধ্যে ৮৪তম হয়েছে। আগের বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮১তম। ইউরোপীয় দেশগুলোর এনজিওর অর্থায়নে পরিচালিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) প্রকাশিত এক সূচক থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবছর অক্টোবরের শুরুতে এই সূচক প্রকাশ করে সংস্থাটি।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) চারটি মাপকাঠির ওপর বিচার করে প্রতিবেদন তৈরি করে। সেগুলো হলো—অপুষ্টির হার, উচ্চতার তুলনায় কম ওজনের পাঁচ বছরের কম বয়সী শিশুর হার, পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে কম উচ্চতার শিশুর হার, পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের পয়েন্ট ১৯ দশমিক ৪। এই পয়েন্ট নির্দেশ করে, বাংলাদেশে এখনো ক্ষুধা আছে, তবে তা সহনীয়। এই সূচকের তথ্য অনুসারে, বাংলাদেশের ১১ দশমিক ৯ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। যা ‘কম’ বলে উল্লেখ করা হয়েছে সূচকে।
এ ছাড়া, সূচকের তথ্যানুসারে—বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৩ দশমিক ৬ শতাংশই শৈশবে তাদের বিকাশের জন্য প্রয়োজনীয় মৌলিক সুবিধাগুলো পায় না। এর বাইরে, বাংলাদেশের ১১ শতাংশ শিশু শারীরিক-মানসিকভাবে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের প্রতিবেদনে। অর্থাৎ, এই শিশুরা তাদের শারীরিক বিকাশ নষ্ট হয়ে যাওয়ায় বয়স ও উচ্চতা অনুপাতে ওজন বৃদ্ধি পাচ্ছে না।। সবচেয়ে আশঙ্কার যে বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনে তা হলো—দেশের ২ দশমিক ৯ শতাংশ শিশুই পাঁচ বছর হওয়ার আগেই মারা যায়।
এবারের ক্ষুধা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। মারাত্মক অর্থনৈতিক সংকটে থাকা দেশটির অবস্থান ৫৬তম। আর সবচেয়ে শোচনীয় অবস্থা ১১৬তম আফগানিস্তানের। ১২৭টি দেশের মধ্যে নেপাল ৬৮তম ও পাকিস্তান ১০৯তম অবস্থানে আছে। আর প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১০৫তম। পর্যাপ্ত তথ্যের অভাবে মালদ্বীপ ও ভুটানকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়নি।
এর আগে, ২০২৩ সালে অর্থাৎ এক বছর আগে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮১তম। সেই বিবেচনায় এ বছর বাংলাদেশ তিন ধাপ পিছিয়েছে। তার আগে, ২০২২ সালের এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে