
ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের পরিচালক থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি সুধাংশু শেখর ভদ্র দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আর্থিক ক্ষতিসাধনের মাধ্যমে আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার এজাহারে আরও বলা হয়, আসামি শর্ত ভঙ্গ করে প্রকল্পের জন্য ইউপিএসসহ কয়েক হাজার যন্ত্রপাতি ক্রয় করেন। ওই সব যন্ত্রপাতি ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এর আগে গত বছরের অক্টোবর মাসে প্রকল্পের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাকের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৬ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
৪৪ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে