
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর সম্মেলনস্থলে আসেন শেখ হাসিনা।
এরপর জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে আসতে থাকেন সংগঠনটির নেতা-কর্মীরা।
জানা গেছে, ২০০২ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। সেই সময় সংগঠনটির সভাপতির দায়িত্ব পান নাজমা আক্তার, সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে। ২০০৪ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনেও তাঁদের দায়িত্বে রাখা হয়। তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে তাঁরা রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকাও। এরপর ২০১৭ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও তাঁরা নেতৃত্বে থাকেন। ২০ বছর তাঁরা আছেন একই পদে।
এবার সংগঠনটির শীর্ষ দুই পদে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক নেতা। তাঁরা জানান, বিএনপি-জামায়াত সরকারের সময় যাঁরা ছাত্রলীগের রাজনীতি করেছেন। আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাঁদের থেকেই নেতা নির্বাচিত হবে এবার।
সংগঠনটির নতুন নেতৃত্বের জন্য আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি আলেয়া সারোয়ার ডেইজী, সহসভাপতি জাকিয়া পারভীন খানম, কোহেলী কুদ্দুস মুক্তি, আদিবা আঞ্জুম মিতা এবং ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন। এ ছাড়া আলোচনায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, যুগ্ম-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি, শারমীন আক্তার নিপা, শাহনাজ পারভীন ডলি ও আইনবিষয়ক সম্পাদক নাভানা আক্তার।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে