দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সকালে আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) থেকে বেলা ৩টায় তিনি ভাষণ দেবেন বলে জানানো হয়।
এর আগে গতকাল রোববার সারা দেশে সরকার পতনের দাবিতে সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ৯৯ জন নিহত হয়েছেন। এদিন সন্ধ্যা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।
এর পর থেকে সারা দেশে কঠোর অবস্থানে রয়েছেন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে সরকার পতনের দাবিতে সারা দেশ থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা। এরই ফলে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
৩০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে