
জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব পদে বদলি করা হয়েছে।
আর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পিএসসির সচিব নিয়োগ দিয়ে আজ বুধবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ-বিষয়ক জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে ২২ সদস্যের এই টাস্কফোর্স গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৬ মিনিট আগে
দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ ১ বছরের পরিবর্তে বাড়িয়ে ২ বছর করেছে সরকার। তবে লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট শর্ত মেনে চলার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
২২ মিনিট আগে
‘প্রবাসীদের জীবনের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে আর্থিক লেনদেনের প্রক্রিয়া সহজ করতেই ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবেন।’
২৫ মিনিট আগে
‘চিত্রশিল্পী এস এম সুলতান শুধু আমাদের নড়াইল বা পদ্মা পারের মানুষের কাছে নয়, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে এস এম সুলতান একজন অনন্য চিত্রশিল্পী। আমরা এ বছর থেকে ‘সুলতান সম্মাননা পদক প্রদান’ চালু করেছি। এ ছাড়া স্কুলভিত্তিক আয়োজনের দিকে আমাদের দৃষ্টি থাকবে।’
২৮ মিনিট আগে