বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯–এর ধারা–৯ (২) অনুযায়ী সৈয়দ জামিল আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।
শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সৈয়দ জামিল আহমেদ নাট্য নির্দেশক ও পরিচালক। তাঁর জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে সৈয়দ জামিল আহমেদ ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
চাকা, বিষাদসিন্ধু (ঢাকা) এবং এক হাজার অউর এক থি রাতে (করাচি) তাঁর ব্যতিক্রমধর্মী সফল নির্দেশনা। এ ছাড়া তিনি অচলায়তন, কিত্তনখোলা, কেরামত মঙ্গল (ঢাকা), গুড উইমেন অব সেজুয়ান (কলকাতা) নাটকের ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ গবেষণা কাজের মধ্য দিয়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই লেখেন। এর মধ্যে ‘অচিনপাখি ইনফিনিটি: ইন্ডিজিনাস থিয়েটার অব বাংলাদেশ’ অন্যতম।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে