সংবিধান সংস্কার কমিশন

সংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দেওয়া হবে।’
জাতীয় সংসদের কেবিনেট কক্ষে গতকাল রোববার অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন। পরে একাধিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের প্রধান আলী রীয়াজ। তিনি বলেন, সরকার সুপারিশগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে এবং সবার জন্য গ্রহণযোগ্যতার বিষয়টিও নির্ধারণ করবে।
কমিশনপ্রধান বলেন, সংবিধানের কোন কোন স্থানে সংশোধন, সংযোজন, পরিমার্জন করতে হবে সেটা নিয়ে তাঁরা কাজ করছেন। কিন্তু কোন প্রক্রিয়ায় সংবিধান সংশোধন হবে বা সংশোধনী বৈধতা পাবে, সেটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার তা নির্ধারণ করবে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোট সংবিধানে ফিরবে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনপ্রধান বলেন, অংশীজনদের কাছ থেকে বিভিন্ন রকমের মতামত পাওয়া গেছে। আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কী পরিস্থিতি দাঁড়াবে, সেটা রায়ের জন্য অপেক্ষা করতে হবে।
আলী রীয়াজ আরও বলেন, আদালতের রায় প্রকাশের পরে আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরা বিষয়টি যেভাবে ব্যাখ্যা করেন, সেভাবে হবে। কমিশন হিসেবে এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। কমিশনের কাজের পরিধির মধ্যে এটা পড়ে না।
সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর প্রমুখ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে