
নরসিংদী-২ আসনে পরাজয়ের পর জোটভুক্ত শরিক দলের বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সারওয়ার তুষার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে।’
স্ট্যাটাসে নরসিংদী-২ আসনের ফলাফল তুলে ধরেন তুষার। এই আসনে সব কটি কেন্দ্রের চূড়ান্ত ফল অনুযায়ী ধানের শীষের ড. আবদুল মঈন খান পেয়েছেন ৫৭ হাজার ৬৯৪ ভোট, শাপলা কলি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৪ হাজার ৫৬৭ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৬ হাজার ৬৬৯ ভোট।
সারওয়ার তুষার বলেন, ‘জোটের ভোট ভাগ হওয়ায় বিএনপির প্রার্থী ৬৪৫৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী, জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে, ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে নরসিংদী-২ আসনে এগারো দলীয় জোট অন্তত ১০/১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করত।’
তুষার আরও বলেন, ‘ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। এছাড়া দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি এগারো দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে।’
তুষার বলেন, ‘আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে।’
এনসিপির এই প্রার্থী আরও বলেন, ‘ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত।’ স্থানীয় প্রশাসনকে এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
৪ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রসভা—ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেম্বলি’র প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
৮ ঘণ্টা আগে
জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) এ বৈঠক বসবে।
১০ ঘণ্টা আগে