
৩০ ডিসেম্বরকে গণতন্ত্রের জন্য ‘কলঙ্ক’ উল্লেখ করে এদিন গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষ করে গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
৩০ ডিসেম্বর দিন আর রাত মিলিয়ে গণতন্ত্রের জন্য একটা কলঙ্ক। এই দিন পালনের পাশাপাশি চলমান গণতান্ত্রিক আন্দোলনের আবহ তার সঙ্গে যুক্ত করা হবে বলে উল্লেখ করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরকে কালো দিন বিবেচনায় নিয়ে সারা দেশে গণর্যালি, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। ঢাকায় কেন্দ্রীয়ভাবে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করব এবং এখান থেকে গণমিছিল শুরু করব।’
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মান্না বলেন, ‘গণতন্ত্র মঞ্চ থেকে শুধু এক দফা দাবি করছি এমন নয়। আমাদের অনুগমনের শীর্ষ বিন্দু হচ্ছে এই সরকার পতনের দাবি। সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা। পরিশেষে নির্বাচন উপযুক্ত মাঠ তৈরি করা এবং সামগ্রিক এই শাসন ও রাষ্ট্রব্যবস্থা থেকে উত্তরণ আমরা চাই।’
মান্না আরও বলেন, ‘শুধু আমরা গণতন্ত্র মঞ্চ নই, আরও অনেক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে যেতে ধারাবাহিকভাবে কর্মসূচি দেবে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
২০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে