
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের ফলাফল না নিয়ে কেউ কেন্দ্র ছাড়বেন না। ভোট গ্রহণ সম্পন্ন হলে সবাই কেন্দ্রে অবস্থান করুন। বিশেষ করে যাঁরা এজেন্ট এবং আমাদের নেতা-কর্মী রয়েছেন, সবাই নিজ নিজ কেন্দ্রে অবস্থান করুন। ভোট গণনা শেষ হলে ফলাফলের কাগজ হাতে নিয়ে কেন্দ্র ছাড়বেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিকেল সাড়ে ৪টায় মানুষের ভোটাধিকার প্রয়োগ শেষ হলে আপনারা পোলিং এজেন্টরা অবশ্যই কেন্দ্রে অবস্থান করবেন। ফলাফল ছাড়া আপনারা কেউ কেন্দ্র ছাড়বেন না। এটা অবশ্যই নিশ্চিত করবেন।’

জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
৫ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
৮ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রসভা—ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেম্বলি’র প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
৯ ঘণ্টা আগে
জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) এ বৈঠক বসবে।
১১ ঘণ্টা আগে