জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উদ্দেশ্য বাস্তবায়নে দলটি দিলশানা পারুলকে কো-অর্ডিনেটর করে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। এই অ্যালায়েন্সের মূল লক্ষ্য হলো নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।
প্রবাসী বাংলাদেশিদের দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দিতে এ কমিটি বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করবে এবং তাঁদের জাতীয় রাজনীতির সঙ্গে সংযুক্ত করবে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা হলেন এশিয়া প্রতিনিধি হিসেবে ড. নাফিজ রেজা, ইয়াকুব আলী, জুবায়ের আহমেদ; মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে সাইফ সারোয়ার, ডক্টর মনির উদ্দিন আহমেদ; মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে আনামুল হক, আলমগীর আকাশ; ইউরোপ প্রতিনিধি হিসেবে ওমর ঢালী, মারজুক আহমেদ; যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে নুরুল হুদা, ইমা ইসলাম; যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে তারিক আদনান মুন, তাওহিদ তানজিম; কানাডা প্রতিনিধি হিসেবে মুনতাসীর মামুন, নাহিদ ইসলাম; অস্ট্রেলিয়া প্রতিনিধি হিসেবে সালওয়া শামস, উল্লাশ জায়েদ এবং কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে তাসনিম জারা, এহতেশামুল হক, মাহাবুব আলম।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে