
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি করা হয়েছে সাদ্দাম হোসেনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ ওয়ালী আসিফ ইনানকে। আজ মঙ্গলবার রাতে গণভবন গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। শেখ ওয়ালী আসিফ ইনান ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিজয় একাত্তর হলের প্রতিষ্ঠাতা সভাপতি।
এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মাজহারুল কবির শয়নকে আর সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর হাসান সৈকতকে।
মাজহারুল কবির শয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক। তানভীর হাসান সৈকত কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাজসেবাবিষয়ক সম্পাদক এবং ডাকসুর সাবেক সদস্য।
এ ছাড়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুন্ড।
নাম ঘোষণার পর ওবায়দুল কাদের বলেন, ৬ ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার আগে ২ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ সম্মেলন। ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তখন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাদের কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনার ওপর কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করে।
কাদের বলেন, সাংগঠনিক নিয়মানুযায়ী আওয়ামী লীগের সভাপতি আজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অন্যান্য শাখার যাদের প্রার্থিতা রয়েছে তাদের জীবনবৃত্তান্ত বাছ-বিচার ও পরীক্ষা-নিরীক্ষা করে নাম অনুমোদন করেছেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৫ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৬ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৮ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৯ ঘণ্টা আগে