দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং বিশ্ব জনমত উপেক্ষা করে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দেশের জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই ঘোষণা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার আরেকটি নির্লজ্জ প্রয়াস।
বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, দেশের জনগণ যখন তাদের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছে, তখন সেই দাবি উপেক্ষা করে সরকারের তাবেদার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করল। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে সরকার দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে সংঘাতের দিকে ধাবিত করছে। রাজনৈতিক সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে সরকার দেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।
মান্না বলেন, তফসিল ঘোষণা করে সরকার তাদের পতনের ক্ষণগণনা শুরু করল। একতরফা নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এবার জনগণ হারবে না। বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলোও এখন সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তফসিল ঘোষণা করে কোনো দলকে এবার বিভ্রান্ত করতে পারছে না তারা। বরং এই ঘোষণা সরকার পতনের এক দফা দাবির আন্দোলনকে আরও বেগবান করবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
২৪ মিনিট আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৩ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৫ ঘণ্টা আগে