
সকাল ১০টা পর্যন্ত তীব্র রোদ ছিল উত্তরাঞ্চলে। কিন্তু এরপর আকাশে মেঘের লুকোচুরি থাকলেও বৃষ্টির দেখা ছিল না। বেলা দেড়টার পর নীলফামারী ও রংপুরের তারাগঞ্জের আকাশ ঢেকে যায় কালো মেঘে। বেলা ২টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়।
তবে ঝোড়ো বৃষ্টির রুখতে পারেনি সৈয়দপুর, খানসামা ও চিরিরবন্দর থেকে আসা আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের। খোলা ট্রাক, পিকআপে নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশে যাচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাতে ওই সব যানবাহনে নেতা-কর্মী ও সমর্থকেরা ভিজে একাকার হয়ে যান। মাথার ক্যাপ, ফেস্টুন উড়ে গিয়ে আচড়ে পড়েছে মহাসড়কে। নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই যানবাহনের ওপরে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তীব্র গরমের পর বৃষ্টি যেন তাঁদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে। অনেকে ত্রিপল, পলিথিন ও চটের বস্তা দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন। এ ছাড়া মহাসমাবেশকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ সময় দেড় শতাধিক গাড়িবহরে সামনে খোলা পিকআপে চেপে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজে গেলেও তাদের উৎসাহ-উদ্দীপনা দেখে আমি নিজেই হতবাক হয়েছি। তাদের “চলো চলো রংপুর চলো” স্লোগান দিয়ে সমাবেশে যোগদানের বিষয়টি দৃঢ় মনোভাব প্রকাশ করছে।’
দলীয় সূত্রে জানা গেছে, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে রংপুরে পৌঁছেছেন। তিনি আজ এ মহাসমাবেশ থেকে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৯ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
২১ ঘণ্টা আগে