
ফেনীতে জামায়াতের নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জনসভা শুরু হয়। ফেনী জেলা জামায়াত এই জনসভার আয়োজন করেছে। সকাল থেকে নেতা-কর্মী ও সমর্থকে মাঠ ভরে গেছে।
জনসভায় ইতিমধ্যে ১১ দলীয় জোটের সঙ্গী দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য দিয়েছেন। জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ ছাড়াও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ ১১ দলীয় জোটের নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সকাল থেকেই জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। অনেকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও ঈগল শোভা পাচ্ছে। আবার দলীয় মনোগ্রাম-সংবলিত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরে এসেছেন বহু নেতা-কর্মী।
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, নির্বাচনী জনসভায় জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের সকল নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। এই জনসভা থেকে জামায়াতের আমির দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
জনসভায় ফেনী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনে ১১ দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও ফেনী-৩ আসনের জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিককে পরিচয় করিয়ে দেবেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাবেন তিনি।
আজ ও আগামীকাল জামায়াতের আমির শফিকুর রহমানের ফেনী ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর এবং বিভিন্ন জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
৪ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রসভা—ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেম্বলি’র প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
৮ ঘণ্টা আগে
জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) এ বৈঠক বসবে।
১০ ঘণ্টা আগে