
পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি। আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘আন্দোলনের নতুন অধ্যায় রচনার’ হুঁশিয়ারি দিয়েছে দলটি।
আজ বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের লক্ষ্যে মিছিল নিয়ে এগোতে থাকে তারা। শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দলের নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙচুর করেন। পরে তফসিল ঘোষণা হলে সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়ে সেখানেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
কর্মসূচিতে পুলিশের বাধা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ আমাদের বাধা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা চাইলে বিশৃঙ্খলা করে যেতে পারি। কিন্তু সরকার ও নির্বাচন কমিশনারকে বলতে চাই, তফসিল ঘোষণা থেকে আপনারা বিরত থাকুন। যদি তফসিল ঘোষণা করেন তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে।’
তফসিল ঘোষণা করলে এই নির্বাচন কমিশনের বিচার জনগণের আদালতে হবে মন্তব্য করে মোসাদ্দেক বিল্লাহ আগামীকাল সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
মিছিলপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ বলেন, ‘আমরা বারবার দাবি করে আসছি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কোনো তোয়াক্কা করে নাই, শুধু নির্বাচনের গান গায়। আমরা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, কিন্তু তারা শান্তি চায় না। তারা দলীয় সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিতে চায়।’

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে