
জাতীয় পার্টিকে আবারও মনোনয়ন না দিতে জোরালো দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে সুর মিলিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও।
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতা-কর্মীদের বক্তব্যে উঠে আসে জাতীয় পার্টিকে বারবার মনোনয়ন দেওয়ার বিষয়টি।
জাহাঙ্গীর কবির নানক উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘নারায়ণগঞ্জে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে! এই এলাকার মানুষ এখন নৌকা মার্কা চায়, এখানে কি জাপা চায়?’ নেতা-কর্মীরা সমস্বরে বলেন, ‘না।’
নানক আরও বলেন, ‘জাতীয় পার্টিতে যাঁরা আছেন। তাঁরা নিজেরা নির্বাচন করে দেখেন কয়টা ভোট পান।’
সমাবেশে একই দাবি নিয়ে কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপুসহ সোনারগাঁও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নেতাদের দাবির মুখে বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জের দুটি আসনে কাকে মনোনয়ন দেবে, সেটা পার্টির সেক্রেটারি হিসেবে এই মুহূর্তে আমি মন্তব্য করতে পারব না। আপনারা দাবি করতে পারেন, সিদ্ধান্ত নিবে দল। আমার এই বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।’
জেলা ও মহানগর আওয়ামী লীগের ওপর অসন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘শহরের প্রেসিডেন্ট-সেক্রেটারি সম্মেলন দিল না, কমিটি দিল না। আমার বড় দুঃখ হয়! এটা দ্রুত করেন। কমিটি না দিয়ে বদনাম করবেন না, মনে যেন থাকে। শুধু কল্লা (মাথা) নাড়াইলে হবে না, কমিটি দেও।’

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২৭ মিনিট আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে