নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে তাদের কাছে জমা পড়া নামের তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নির্বাচন কমিশন গঠন নিয়ে জি এম কাদের বলেন, ‘নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন না হলে গণতন্ত্র চর্চা সম্ভব হয় না। আবার ক্ষমতাহীন নিরপেক্ষ নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করতে পারে না। কারণ, ক্ষমতাহীন নির্বাচন কমিশনকে দলীয় সরকারের মুখাপেক্ষী হতে হয়। তাই ক্ষমতাবান নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই।’
মঙ্গলবার দুপুরে দলের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জি এম কাদের। ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম জাতীয় পার্টিতে যোগ দেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির দেওয়া প্রস্তাব জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে জি এম কাদের বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জি এম কাদের বলেন, ‘আমরা ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করতে প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন গঠনে আইন হয়েছে; কিন্তু কমিশনকে ক্ষমতা দেওয়া হয়নি।’ সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র না থাকলে রাষ্ট্রের কোথাও জবাবদিহি থাকে না। তাই, সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনিবার্য।’
অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, স্বেচ্ছাসেবক পার্টির দপ্তর সম্পাদক মো. কামাল হোসেনসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৪ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৭ ঘণ্টা আগে