বর্তমান সরকার বিরোধী দলীয় নেতা–কর্মীদের সভা–সমাবেশের অধিকার হরণের পাশাপাশি এখন গণমাধ্যমেরও স্বাধীনতা হরণের চেষ্টা করছে জানিয়ে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, ‘সরকার ভিন্নমত দমনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে আটক সকলের মুক্তির দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে এ কথা বলেছেন তারা।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘সরকার ভিন্নমত দমনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। গণমাধ্যম যাতে সত্য প্রচার না করতে পারে সেজন্যই মূলত প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে, সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে। অপরদিকে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে জনগণের ওপর দমনপীড়নের মাত্রা দিনদিন বাড়িয়েই চলছে।’ এ সময় নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিন মারা যাওয়ার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবিও করেন তিনি।
দলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার তো তাদের কথা শুনবে না। এই সরকার কথা শোনার সরকার না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সমালোচনা করে তিনি বলেন, ‘শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়ার নাকি শিক্ষক হওয়ারই যোগ্যতা নাই। এসব লোককেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপাচার্য, প্রক্টর বানানো হচ্ছে।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, আবু হানিফ, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি তারেক, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান প্রমুখ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
২৪ মিনিট আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৩ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৫ ঘণ্টা আগে