
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি।
আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শপথগ্রহণ পরবর্তী কাজে নতুন নির্বাচন কমিশন সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যত দ্রুত সম্ভব, তারা এগিয়ে যাবে। সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনে।’
রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের আগ্রহের কথা জানিয়ে আমীর খসরু বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের মনে আছে, তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী প্রথম বিদেশি হিসেবে রোহিঙ্গা শরণার্থী ঘটনার দুই সপ্তাহের মধ্যে ঢাকায় এসেছিলেন। তার আগে কোনো বিদেশি আসেন নাই। সে জন্য তুরস্কের একটা কমিটমেন্ট আছে রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে।’
তিনি বলেন, কক্সবাজারে হাসপাতালসহ তাদের একটি প্রেজেন্স এখনো আছে। এই সমস্যা সমাধানের ব্যাপারে আমরা সবাই আন্তর্জাতিকভাবে কাজ করব। বিএনপি সরকার গঠন করলে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কসহ সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করবে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা ও সাংস্কৃতিক বিষয়ে তারা (তুরস্ক) কাজ করবে। বাংলাদেশের একটি কালচারাল সেন্টার করারও চিন্তা রয়েছে। ব্যবসা-বাণিজ্য ও সম্পর্ক কীভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে তুরস্কে চিকিৎসার জন্য ডিসকাউন্ট প্যাকেজের মাধ্যমে সবাই যাচ্ছে। এটা আরও উৎসাহিত করতে চান তারা।
আমীর খসরু আরও বলেন, স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তাঁদের চিন্তা-ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনসহ বিভিন্ন সংস্কারে তাঁরাও কাজ করবে।
তিনি আরও বলেন, নির্বাচন কবে হবে? রোডম্যাপ কবে ঘোষণা হবে? এ বিষয়ে দেশি-বিদেশি সব স্টেকহোল্ডাররা অপেক্ষা করছে। আগামী দিনে বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা-প্ল্যান রয়েছে। তাদের বিনিয়োগ করার ইস্যু রয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে নির্বাচিত সংসদ হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে। আগামী দিনে নির্বাচিত সরকার আসলে সবাই বিনিয়োগ করার অপেক্ষায় রয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১০ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে