
রংপুরে জিলা স্কুল মাঠে আজ বুধবার আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ। বেলা ৩টায় সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ সফল করতে ভোর থেকে বিভিন্ন জেলা থেকে বাস-ট্রাকযোগে নেতা-কর্মী, সমর্থকেরা সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। এতে মহাসড়কগুলোতে দেখা দিয়েছে বাসের সংকট।
এদিকে গন্তব্যে পৌঁছাতে দুর্ভোগে পড়ছে সাধারণ যাত্রীরা। ব্যাটারিচালিত অটোরিকশা মিললেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ।
সকাল ১০টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ বাজারে কথা হয় হাজীরহাটের বাসিন্দা গৃহবধূ শরিফা বেগমের সঙ্গে। তিনি দেড় ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করে অবশেষে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠেছেন। শরিফা বেগম আক্ষেপ করে বলেন, ‘সরকারে সমাবেশ আর দুর্ভোগ হামার। সকাল থাকি দেড় ঘণ্টা ধরি দাঁড়ে আছি, বাস নাই। অটোত উঠনো, তাক ২০ টাকার ভাড়া ৫০ টাকা চাওছে, কম কইলে উঠায় না।’
এ সময় পাগলীর বাজারে আরও কয়েকজন যাত্রীকে বাসের অপেক্ষায় দেখা যায়। তাদের মধ্যে খলিলুর রহমান নামের একজন বলেন, ‘ভাই, আইজ লোকাল বাস খুব কম। সউগ বাস হামার প্রধানমন্ত্রী সমাবেশোত লোক নিয়া গেইছে। অটোর ভাড়া তিন গুণ হইছে। তারাগঞ্জে যাব, কম টাকায় যাওয়ার জন্য বাসের আশায় আছি।’
ভাড়া বেশি নেওয়ার বিষয়ে কথা হলে ইজিবাইকের চালক এরশাদ উদ্দিন বলেন, আজ সমাবেশে বাস, সড়কে বাস নাই, যাত্রীও নাই। দু-একজনকে নিয়ে যেতে হচ্ছে, এ জন্য একটু বেশি বাড়ায় নেওয়া হচ্ছে, যাতে লোকসান না হয়।
শুধু রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ ও পাগলাপীর বাজারেই নয়; বাসের সংকটে এমন দুর্ভোগে পড়েছে রংপুরের আট জেলার মানুষ।
দিনাজপুর থেকে ভোরেই বাস নিয়ে রংপুরে পৌঁছেছেন বাসচালক আক্তার আলী। সিও বাজার হেলিপ্যাড মাঠে গাড়ি গ্যারেজ করেছেন। সেখানে বাসে সংকটে যাত্রীদের দুর্ভোগ নিয়ে কথা হয় আজকের পত্রিকার সঙ্গে। তিনি বলেন, ‘আজ যাত্রীদের ভোগান্তি মেনে নিতে হবে। দিনাজপুরের রংপুরসহ বিভিন্ন রুটে ৩০০ বাস চলে। ২৫০টারও বেশি বাস সমাবেশে আসছে। আওয়ামী লীগ হোক, বিএনপি কিংবা জামায়াত—যে দলেরই সমাবেশ হোক না কেন, বাসের সংকট হবেই।’
ওই মাঠে কথা হয় আল আকসা পরিবহনের বাসচালক মোহন রায়ের সঙ্গেও। তিনি বলেন, ‘যেকোনো নেতা আসুক, প্রধানমন্ত্রী আসুক, গাড়ির মালিকদের কাছ থেকে নেতারা গাড়ি ভাড়া নেয়। আমরা লোকজন নিয়ে সমাবেশে আসি। সমাবেশের সময় দুই-একটা বাস ছাড়া সব বাস বন্ধ থাকে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী রুটে ১৫টি বাস চলে, ১৫টি বাসই ভোরে সমাবেশে রংপুর আসছে।’
এদিকে বেলা ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে মিছিল আর স্লোগান ধরে, পায়ে হেঁটে সমাবেশস্থল জিলা স্কুল মাঠের দিকে ছুটছেন। মোড়ে মোড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সমাবেশস্থলের আশপাশে ইজিবাইক, মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
২৫ মিনিট আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৩ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৫ ঘণ্টা আগে