রাজনীতির চোরাবালিতে বিএনপি আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোনো ছোট রাজনৈতিক দল না। তারা বৃহৎ একটি সংগঠন। তাদের ভুলের কারণে হয়তো তারা এখন বিভিন্ন কর্মসূচি থেকে পিছিয়ে আছে।
বিএনপির কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, তারা প্রথম বলেছিল যে এ সরকার নির্বাচন করতে পারবে না। এরপর বলে নির্বাচন করতে পারলেও পাঁচ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এরপর আবার তারা বলেছেন ১৫ দিনের বেশি এই সরকার টিকবে না।
বিএনপির ১৩ জন নেতা-কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, যারা মারা গেছেন তারা কোথায় মারা গেলেন? কীভাবে মারা গেলেন? কোন জেলখানা বা কাস্টাডিতে মারা গেলেন? সে সংক্রান্ত কোনো তালিকা তাদের কাছে দেওয়া হয়নি। এটা ঘোলা পানিতে মাছ শিকারের মতো বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রিসভার পরিধি বাড়বে কি না—এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা প্রধানমন্ত্রী বলতে পারবেন তবে শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয় যেকোনো সময় মন্ত্রী আসতে পারেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে বিরোধী দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শফিকুর রহমান।
২৪ মিনিট আগে
ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
৩ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৫ ঘণ্টা আগে