
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে অর্ধকোটির বেশি টাকাসহ আটকের ঘটনাকে ‘দুরভিসন্ধিমূলক ও ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেছেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের টাকা বহন করা কোনো অপরাধ নয়, বরং নির্বাচনের আগমুহূর্তে তাঁকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের ‘লা-রোজা’ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি এবং পরে পারিবারিকভাবে খোঁজ নিয়েছি। জেলা আমির ব্যক্তিগত কাজে ঢাকা গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সৈয়দপুরে তাঁকে সম্পূর্ণ অবৈধভাবে আটক করে হয়রানিমূলক আচরণ করা হয়েছে। একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত টাকা বিমানে আনবেন নাকি বাসে, সেটি তাঁর একান্ত বিষয়। তিনি তো টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়েননি, বরং নিজের ব্যবসায়িক টাকা নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁও ফিরছিলেন।’
জামায়াত প্রার্থী প্রশ্ন তোলেন, ঢাকা বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তাবেষ্টনী পার হয়ে তিনি কীভাবে এলেন। তিনি বলেন, ঢাকা এয়ারপোর্টে অনেক চেকিং হয়। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টাকার উৎস ও বৈধতা যাচাই করেই তাঁকে ছেড়ে দিয়েছে। অথচ সৈয়দপুরে এসে তাঁকে পুনরায় আটক করা হলো। এর পেছনে অবশ্যই কোনো দুরভিসন্ধি বা ষড়যন্ত্রের গন্ধ আছে।
নির্বাচনের ঠিক আগমুহূর্তে কেন এত টাকা বহন করা হচ্ছিল—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দেলাওয়ার হোসেন বলেন, ‘আপনারা জানেন, নির্বাচনের আগে ব্যাংক বন্ধ থাকে, লেনদেনে সীমাবদ্ধতা থাকে। উনার শিক্ষকতার পাশাপাশি ঠাকুরগাঁওয়ে একটি গার্মেন্টস ব্যবসা আছে। পরিবার নিশ্চিত করেছে যে, এটি সম্পূর্ণ ব্যবসায়িক টাকা। একজন ব্যবসায়ী তাঁর প্রয়োজনেই টাকা বহন করছিলেন।’

জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
৪ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রসভা—ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেম্বলি’র প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।
৮ ঘণ্টা আগে
জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) এ বৈঠক বসবে।
১০ ঘণ্টা আগে