জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানি বেছে নেওয়া হলে ২০৫০ সাল নাগাদ বিশ্বের অন্তত ১২ লাখ কোটি ডলার (১২ ট্রিলিয়ন) বেচে যাবে। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই দাবি করেন—দ্রুত পরিষ্কার জ্বালানি খাত বেছে নেওয়ার বিষয়টি খুবই ব্যয়বহুল এবং হতাশাবাদী বিষয়। এই বিষয়টি ঠিক নয়। সাম্প্রতিক সময়ে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা অনেকটাই বেড়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে গবেষকেরা বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি বেছে নেওয়ার ফলে অর্থনীতিতে আরও উদ্বৃত্ত থাকবে।
অক্সফোর্ড মার্টিন স্কুলের ইনস্টিটিউট ফর নিউ ইকোনমিকসের অধ্যাপক ডোয়াইন ফারমার বিবিসিকে বলেছেন, ‘এমনকি আপনি যদি জলবায়ু নিয়ে খুব বেশি সচেতন নাও হন, তারপরও আপনি আমরা যে বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়ে বিরক্ত হবেন না।’ তিনি আরও বলেন, ‘আমাদের মূল সিদ্ধান্ত হলো—আমাদের এখন থেকেই সবুজ জ্বালানির দিকে পূর্ণ গতিতে এগিয়ে যেতে হবে কারণ এই জ্বালানিই আমাদের অর্থ সাশ্রয় করতে যাচ্ছে।’
এই বিষয়ে ওই গবেষণাপত্রের প্রধান লেখক ড. রুপার্ট ওয়ে বলেছেন, ‘আমাদের সর্বশেষ গবেষণা দেখিয়েছে যে, যত দ্রুত আমরা সবুজ জ্বালানি নিয়ে কাজ করতে থাকব তত দ্রুত আমাদের এই খাতে ব্যয় কমতে থাকবে।’ এরই মধ্যে, বায়ু ও সৌর বিদ্যুৎ প্রকল্প অনেকটাই সস্তা বিকল্প হিসেবে হাজির হয়েছে। তবে আবহাওয়া পরিবর্তনের ফলে এসব খাতের উৎপাদন হ্রাস পেলে কীভাবে সরবরাহ ঠিক রাখা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
১৬ দিন আগে
ধনকুবের এবং যৌন পাচারের দায়ে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে ঘিরে এখন সারা দুনিয়ায় তোলপাড় চলছে। এবার আলোচনার কেন্দ্রে শিশুকামিতা, কিশোরী পাচার, রাজনীতি ও কূটনীতি। তবে ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত নথিতে উঠে এসেছিল আরও এক বিস্ফোরক তথ্য।
১৬ দিন আগে
বিজ্ঞানীদের মতে, গ্রহটির তার নিজ নক্ষত্র মণ্ডলের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করার প্রায় ৫০ শতাংশ সম্ভাবনা রাখে। তবে এটির পৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলগ্রহের মতো অত্যন্ত শীতল হতে পারে, যা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
২২ দিন আগে