অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সমুদ্রের পানিকে ক্ষারযুক্ত বা অম্লীকরণ ছাড়াই সরাসরি হাইড্রোজেন জ্বালানি তৈরি করতে সক্ষম হয়েছেন।
পৃথিবীর মানুষ এখন জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে কার্বনমুক্ত জ্বালানির দিকে ঝুঁকছে। ফলে সামনের বছরগুলোতে হাইড্রোজেন জ্বালানির চাহিদা বাড়বে। হাইড্রোজেন পোড়ালে পানি উৎপন্ন হয় বলে পরিবেশের কোনো ক্ষতির কারণ হয় না।
গবেষকদের এই সাফল্য উপকূলীয় অঞ্চলে কম খরচে কার্বনমুক্ত শক্তি উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে।
গবেষণা দলের সহ-প্রধান অধ্যাপক শিজং কিয়াও বলেন, ‘আমরা প্রায় শতভাগ দক্ষতার সঙ্গে সমুদ্রের পানিকে অক্সিজেন ও হাইড্রোজেন অণুতে আলাদা করতে পেরেছি। আমরা একটি বাণিজ্যিক ইলেকট্রোলাইজারে বিনা মূল্যের এবং সস্তা অনুঘটক ব্যবহার করে ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে হাইড্রোজেন তৈরি করেছি।’
বিদ্যুৎ প্রয়োগের মাধ্যমে পানিকে অক্সিজেন এবং হাইড্রোজেন অণুতে আলাদা করার পদ্ধতিকেই ইলেকট্রোলাইসিস বলা হয়।
ইলেকট্রোলাইসিস পদ্ধতি প্রয়োগের আগে সমুদ্রের পানি সাধারণত বিশুদ্ধ করার প্রয়োজন হয়। গবেষক দলটি জানিয়েছে, সাধারণত পানিতে প্লাটিনাম ও ইরিডিয়াম অনুঘটক প্রয়োগ করে পানি বিশুদ্ধ করে নিলে যে ফল পাওয়া যেত, একই ফলাফল ক্রোমিয়াম অক্সাইডের সঙ্গে কোবাল্ট অক্সাইড ব্যবহার করে পাওয়া গেছে।
স্বাদুপানির তুলনায় সমুদ্রের পানি থেকে অধিক পরিমাণে হাইড্রোজেন জ্বালানি পাওয়া সম্ভব। এ ছাড়া কোনো প্রকারের বিশুদ্ধকরণ প্রক্রিয়া ছাড়াই হাইড্রোজেন জ্বালানি তৈরি করা সম্ভব হওয়ায় খরচও অনেকটা কমে আসবে।
গবেষক দলটির পরবর্তী লক্ষ্য হলো, একটি বৃহত্তর ইলেকট্রোলাইজারের মাধ্যমে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের পরিমাণ বাড়ানো। তাঁরা আশা করছেন, এই গবেষণা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখবে।

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
১৬ দিন আগে
ধনকুবের এবং যৌন পাচারের দায়ে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে ঘিরে এখন সারা দুনিয়ায় তোলপাড় চলছে। এবার আলোচনার কেন্দ্রে শিশুকামিতা, কিশোরী পাচার, রাজনীতি ও কূটনীতি। তবে ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত নথিতে উঠে এসেছিল আরও এক বিস্ফোরক তথ্য।
১৬ দিন আগে
বিজ্ঞানীদের মতে, গ্রহটির তার নিজ নক্ষত্র মণ্ডলের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করার প্রায় ৫০ শতাংশ সম্ভাবনা রাখে। তবে এটির পৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলগ্রহের মতো অত্যন্ত শীতল হতে পারে, যা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
২২ দিন আগে