
ডার্বি মানেই উত্তাপ। প্রতিপক্ষের মাঠে প্রায় ৩৫ হাজার দর্শকের সামনে পারফর্ম করা চাট্টিখানি কথা নয়। কাল এমন একটি ম্যাচের চাপ সামলে আজ বাংলাদেশে পা রাখছেন হামজা চৌধুরী। আসছেন স্বপ্নকে সত্যিতে রূপ দিতে। এমন মুহূর্তের জন্য হামজা তো বটেই, অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। গত ডিসেম্বরে ফিফার কাছ থেকে অনুমতি পাওয়ার পর পুরো বাংলাদেশ অপেক্ষায় ছিল হামজার দেশে আসার। অবশেষে ফুরোল সেই অপেক্ষা। আজ সকালের ফ্লাইটে স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেটে পা রাখবেন তিনি। তখন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বাফুফের কর্মকর্তারা। পরে নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। আজকের পুরো দিনটি সেখানেই কাটাবেন তিনি।
কাল হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। তবে ঢাকায় ফেরার আগপর্যন্ত যেহেতু গ্রামে থাকবেন, তাই হামজাকে নিয়ে আগ্রহের কমতি থাকছে না। নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা থাকার কথা। বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে বলেছেন, `নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক ছয়জন পুলিশ নিয়োজিত থাকবেন। পরের দিন এয়ারপোর্টেও হামজাকে পৌঁছে দেবেন তারা।’
কয়েক দিন ধরে হামজাজ্বরে কাঁপছে দেশের ফুটবল। কেউ তাঁকে ইতিমধ্যে ‘সুপারস্টার’ বানিয়ে দিচ্ছেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন, কয়েক বছর আগেও তা আকাশ-কুসুম কল্পনা বলে মনে হচ্ছিল। হামজা সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে চলেছেন। তাঁকে নিয়ে ভারত ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। চূড়ান্ত দলেও যে তিনি আছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের জন্য চলতি মাসের শুরু থেকেই প্রস্তুতি শুরু করে বাংলাদেশ দল। যদিও ঢাকা ও সৌদি আরবে অনুষ্ঠিত ক্যাম্পে ছিলেন না হামজা। থাকবেনই বা কী করে! বাফুফে যখন লিগে বিরতি দিয়ে জাতীয় দলের অনুশীলন শুরু করে, সে সময় হামজার লিগ ঠিকই চলছিল।
দেশে ফেরার আগে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলেন তিনি। শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ডার্বিতে ১-০ গোলের জয় পায় তাঁর দল। ম্যাচের ৯০ মিনিটই হামজাকে খেলিয়েছেন ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। হিলসবরো স্টেডিয়ামে প্রথমার্ধে দুটি ফ্রি-কিক আদায় করেন হামজা। গতকাল অবশ্য ডিফেনসিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এর আগের ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক হিসেবে। তবে গতকাল ম্যাচের শেষ দিকে রক্ষণেও সরব থাকেন ২৭ বছর বয়সী ফুটবলার। দ্বিতীয়ার্ধে দুটি শট ব্লক করেন কর্নারের বিনিময়ে।
এ ম্যাচ নিয়ে বাংলাদেশের মানুষেরও আগ্রহের কমতি ছিল না। বিপদ তো বলেকয়ে আসে না। হামজা দু-একবার ফাউলের শিকার হয়েছেন বটে। তবু হামজা বিশ্রামের তেমন সুযোগ পাননি বলতে গেলে। ম্যাচ শেষে তাঁকে ধরতে হয়েছে বাংলাদেশের ফ্লাইট। ঢাকায় ফেরার পর ১৯ মার্চ তাঁকে নিয়ে সংবাদ সম্মেলনে আসবেন কোচ ও জাতীয় দলের অধিনায়ক। পরের দিন ভারতের উদ্দেশে রওনা দেবে পুরো দল। ভারতও তাদের প্রস্তুতি শুরু করেছে। ২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। তার আগে ভারত পরশু মালদ্বীপের সঙ্গে একটা ম্যাচ খেলে ঝালিয়ে নেবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে