
১২ বছর তো কম সময় নয়। শৈশবের ক্লাব সান্তোস ছাড়ার পর এই ক্লাবে ফিরতে নেইমারের এমন সময়ই লেগেছে। ক্লাব সভাপতি মার্সেলো তেক্সেইরা মনে করেন, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের চুক্তি বাড়তে পারে।
নেইমারের সঙ্গে সান্তোসের প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হয়েছে। তবে এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে বলে আশা করেন তেক্সেইরা। সান্তোস সভাপতি ইএসপিএনকে গতকাল বলেন, ‘নেইমার আসায় এখন আমাদের ৭৫ হাজার সদস্য। আমরা আজ এর প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিকগুলো হিসেব করে দেখতে পারি। যেমনটা আমরা অনুমান করেছিলাম, সেটার তুলনায় অর্থনৈতিক লক্ষ্য বাড়বে। সব ঠিকঠাক থাকলে এই আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।’ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশ মিলে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে খেলার পর নেইমার পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এই ৬ ম্যাচের মধ্যে তিনি জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।
ঘরের মাঠ ভিলা বেলমিরোতে গত ১৭ ফেব্রুয়ারিতে অ্যাগুয়া সান্তা এসপির বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল সান্তোস। এই ম্যাচে গোল করে ৫০২ দিন পর গোলের দেখা পেয়েছিলেন নেইমার। আর ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে পরশু রাতে ম্যাচটা সান্তোস-ইন্টারন্যাশনাল দি লিমেইোর চেয়ে নেইমার-লিমেইরা বলাটাই যুক্তিযুক্ত। কারণ, মেজর হোসে লেবি সবরিনহো স্টেডিয়ামে সান্তোস ৩-১ গোলে জিতেছে এবং তিনটিতেই নেইমারের অবদান রয়েছে। যার মধ্যে ম্যাচের ২৭ মিনিটের সময় কর্নার নিতে গেলে গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনেছেন। কর্নার থেকে সেসময় অসাধারণ এক গোল করে পর লিমেইরার ভক্ত-সমর্থকদের তাকিয়ে নেইমার অদ্ভুত এক ভঙ্গিতে বিজ্ঞাপন বোর্ডের ওপর বসেন।
নেইমারের ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। নেইমারের আবার ইউরোপে ফেরার গুঞ্জন চলছে। ইউরোপীয়ান ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনার নামও শোনা যাচ্ছে। অন্যান্য ক্লাবের নামও হয়তো এই তালিকায় যুক্ত হতে পারে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে