ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে যেন অবসর নেওয়ার হিড়িক পড়ে গেছে। দিনেশ রামদিনের বিদায় বলার দিনে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন তাঁর সতীর্থ লেন্ডল সিমন্সও।
সোমবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ের ঘোষণা দেন এই অভিজ্ঞ ক্যারিবীয় ওপেনার। তার আগে একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রামদিন।
আন্তর্জাতিক অঙ্গন ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন সিমন্স। অবসরের প্রসঙ্গে তাঁর টুইট, ‘সব ফরম্যাটে ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান নিয়ে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছি। এই সুযোগের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে চাই।’
২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে উইন্ডিজের হয়ে অভিষেক সিমন্সের। শুরুটা ডাক মেরে। পরের ওয়ানডেতে ফিফটির পর ফের ডাক। তবে এর পরই নিজেকে খুঁজে পান। উইন্ডিজের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে ৬8 ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু আটটি টেস্ট খেললেও কখনো ফিফটির দেখা পাননি।
অবশ্য টি-টোয়েন্টিতে বেশ সফল সিমন্স। যত দিন খেলে গেছেন, সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে দারুণ প্রভাব রেখেছেন। উইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ সালে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলেন ৮২ রানের অপরাজিত ইনিংস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটের ক্রিকেটে মোট ১৪৪ ম্যাচ খেলে ৩৭৬৩ রান করেছেন সিমন্স। জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক ক্যারিয়ারের সমাপ্তির জন্য টুইটারে সিমন্সকে অভিনন্দন জানিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০১৯-২১ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে সিপিএলে খেলেছেন ৩৭ বছর বয়সী ব্যাটার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৬ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪২ মিনিট আগে