ছেলেদের ক্রিকেটে প্রথমবার ওয়ানডেতে ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা। অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপে নিউ প্লাইমাউথে জিম্বাবুয়ের দেওয়া ৩১৩ রান তাড়া করে জিতেছিল লঙ্কানরা। এরপর তো ক্রিকেটে রান তাড়ার অনেক মহাকাব্যিক ইনিংসের জন্ম হয়েছে।
মেয়েদের ওয়ানডেতেও প্রথমবার ৩০০ বা তার বেশি রান তাড়ার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। লঙ্কানরা এই রেকর্ড গড়ল আজ পচেফস্ট্রুমে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অধিনায়ক চামারি আতাপাত্তুর অনবদ্য সেঞ্চুরিতে ৩০২ রানের লক্ষ্য তাড়া করে ৩৩ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। সঙ্গে তিন ম্যাচের সিরিজ শেষ করল ১-১ ব্যবধানে।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক লরা লরা উলভার্টের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩০১ রানের সংগ্রহ পায় প্রোটিয়া মেয়েরা। দারুণ শুরু পাওয়া দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওপেনিং জুটি ভাঙে ১১৬ রানে। ৩১ রানে ফেরেন লারা গুডল। এরপরই চাপে পড়ে যায় তারা। এরপর ১২৪ রানে হারায় আরও দুই উইকেট। আতাপাত্তুর করা ইনিংসের ২৪তম ওভারের প্রথম বলে ডেলমি টাকার (১) ফেরেন রানআউট হয়ে। পরের বলে সুনে লুস (০) পড়েন এলবিডব্লুর ফাঁদে।
সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিংয়ে দলের সংগ্রহটা তিনশ পার করে দেন উলভার্ট। প্রোটিয়া ওপেনার ১৪৭ বলে করেন অপরাজিত ১৮৪ রান। ইনিংসে ২৩ চারের পাশাপাশি ৪টি ছয় মেরেছেন তিনি। তাঁকে সঙ্গে দিতে নেমে কার্যকরী ইনিংস খেলেন মারিজান ক্যাপ (৩৬) ও নাদিন ডি ক্লার্ক (৩৫)।
লক্ষ্য তাড়া করতে নেমে উলভার্টকে উচিত জবাব দেন আতাপাত্তু। দারুণ শুরু পায় শ্রীলঙ্কাও। ওপেনিং জুটিতে করে ৯০ রান। সেই জুটি ভাঙে ভিষ্মি গুনারত্নের (২৬) বিদায়ে। এরপর প্রোটিয়াদের মতন অবস্থা হয় লঙ্কানদেরও। ১২৬ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে আতাপাত্তুকে থামাতে পারেনি প্রোটিয়া বোলাররা। পঞ্চম উইকেটে নিলাকশিখা সিলভার (৫০) সঙ্গে ১৪৬ বলে অপরাজিত ১৪৯ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে অবিস্মরণীয় জয় এনে দেন তিনি। ৪ উইকেটে করে ৩০৫ রান। ১৩৯ বলে অপরাজিত ১৯৫ রান করেন আতাপাত্তু। ইনিংসে ছিল ২৬ চার ও ৫ ছয়। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে