সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলির কী হয়েছে—অনেক ক্রিকেটপ্রেমীরই হয়তো এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত কদিন একে অপরের থেকে ‘নিরাপদ দূরত্ব’ বজায় রেখে চলেছেন। এমনকি সৌরভকে সামাজিকমাধ্যমে আনফলো করেছেন কোহলি।
ঘটনার শুরু গত পরশু বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে। এই ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শেষে দিল্লির খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেছেন কোহলি। করমর্দন করেছেন দিল্লির প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গেও। কিন্তু সৌরভ এড়িয়ে গেছেন কোহলিকে। কোহলি এরপর দিল্লির ডিরেক্টর অব ক্রিকেটকে দেখতে পেছন ফিরে তাকিয়েছিলেন। আর গতকাল ইনস্টাগ্রামে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতিকে আনফলো করেছেন কোহলি।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়েন কোহলি। এরপর ওয়ানডের অধিনায়কত্বও চলে যায়, যা বেশ আলোড়ন তুলেছিল। কোহলি তখন দাবি জানিয়েছিলেন, বিসিসিআই থেকে তাঁকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। বিসিসিআইয়ের তৎকালীন সভাপতি সৌরভ তখন এর বিরোধিতা করেন। এরপর টেস্ট থেকেও কোহলির অধিনায়কত্ব চলে যায়। এক বছরেরও বেশি সময়ের আগের এই ঘটনার রেশ হয়তো রয়ে গেছে এখনও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে