বৃষ্টিবিঘ্নিত হলেও পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়েছে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টি। তাতে শেষ হাসি হাসল আইরিশরা। ডার্ক লুইস পদ্ধতিতে আফগানদের ৭ উইকেটে হারিয়েছে তারা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল আয়ারল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে এটি তাঁদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। পরের দুই ম্যাচ জিতে ফিরেছিল সমতায়। সিরিজ নিজেদের করে নিতে শেষ ম্যাচ জিততে হতো তাঁদের। কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়াল বেলফাস্টের বৃষ্টি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৯৫ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। এরপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা থেমে থাকে ম্যাচ। সফরকারীরা আর ব্যাটিংয়ে নামতে পারেনি।
বৃষ্টি আইনে সংক্ষিপ্ত হয়ে আসে ম্যাচটি। আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রান। এই রান নিতেই তিন উইকেট হারায় তারা। আফগান স্পিনাররা পরীক্ষায় ফেলেন তাদের। মুজিব উর রহমান দুই ওপেনারকে ফেরালে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে হারতে হলো আফগানিস্তানকে। হ্যারি টেক্টর ও জর্জ ডকরেলের ব্যাটে ৪০ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
এই ম্যাচ দিয়ে চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন পল স্টার্লিং। ১০ বলে ১৬ রান করে মুজিবের বলে আউট হন তিনি। এই গ্রীষ্ম মৌসুমে কঠিন সময় কাটানোর পর শেষ হাসি হাসল আয়ারল্যান্ড। ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল অ্যান্ড্রু বালবির্নির দল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে