বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর চাপে পাকিস্তান ক্রিকেট দল। ওয়াসিম আকরাম থেকে শুরু করে আহমেদ শেহজাদ-সবারই সমালোচনার শিকার পাকিস্তান। বিপদে পড়া পাকিস্তানকে উত্তরণের উপায়ই যেন এবার বাতলে দিলেন দলটির সাদা বলের কোচ গ্যারি কারস্টেন।
শাহিন, নাসিম দুজনেই তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচটা ছিল রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের বিপক্ষে শেষ (দ্বিতীয়) টেস্টের একাদশে না থাকা এই দুই পেসার এবার খেলছেন পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে। লিস্ট ‘এ’ ক্রিকেটের টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার সময় শাহিন, নাসিমকে নিয়ে উদ্বেগের কথা জানালেন কারস্টেন। পাকিস্তানের সাদা বলের কোচ বলেন, ‘পেসাররা সব সময় চাপে থাকে ম্যাচ জেতানোর জন্য। যখন আমাদের প্রধান সম্পদের দিকে তাকাব, সেখানে দেখা যাবে যে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ পাকিস্তানের সব সংস্করণের ক্রিকেটে ওয়ার্কলোডের ভার সামলাচ্ছে।’
২০২৩ এর ১ মার্চ থেকে গত দেড় বছরের হিসেব করলে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ ম্যাচ খেলেছেন শাহিন। বোলিং করেছেন ৪৫৫.১ ওভার (২৭৩১ বল)। পাশাপাশি তাঁদের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তো খেলছেনই। পাকিস্তানের বাঁহাতি পেসারের ওপর বেশি চাপ যাচ্ছে বলে মনে করেন কারস্টেন। সাদা বলের কোচ বলেছেন, ‘আমি একটা পরিসংখ্যান দেখেছি যে গত ১৮ মাসে শাহিন তিনগুণ বেশি বোলিং করেছে বিশ্বের অন্যান্য পেসারদের চেয়ে। সেটা খুবই দুশ্চিন্তার ব্যাপার। এটা নিয়ে অবশ্যই কিছু তো ভাবা দরকার।’
পাকিস্তানে চলমান ওয়ানডে কাপে নাসিম খেলছেন মারখোরস দলে। শাহিন নেতৃত্ব দিচ্ছেন লায়নসকে। দুজনেই সমান ৫টি করে উইকেট নিয়েছেন। শাহিন ও নাসিমের ইকোনমি ৫.১০ ও ৬.০৫। ২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মারখোরস। লায়নস এক পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে