
পাকিস্তানি কিংবদন্তি হানিফ মোহাম্মদ মারা গেছেন ২০১৬ সালে।এবার তাঁর এক সতীর্থ মোহাম্মদ নাজির চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুর সময় নাজিরের বয়স হয়েছিল ৭৮ বছর।
লাহোরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ পরলোকে পাড়ি জমিয়েছেন মোহাম্মদ নাজির। তিনি নাজির জুনিয়র নামেও পরিচিত। ১৯৬৯ সালের অক্টোবরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তাঁর অভিষেক হয়। করাচির স্পিনবান্ধব পিচে প্রথম ইনিংসে ৯৯ রানে নিয়েছিলেন ৭ উইকেট। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ২৯ ও ১৭ রান করেছিলেন। দুই ইনিংসেই তিনি ছিলেন অপরাজিত। নিউজিল্যান্ড-পাকিস্তান সেই টেস্ট ড্র হয়েছিল। এই ম্যাচটাই ছিল কিংবদন্তি হানিফের শেষ টেস্ট। হানিফের ছোট ভাই সাদিক মোহাম্মদের ক্যারিয়ারের প্রথম টেস্ট।
পিসিবি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নাজিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘সাবেক টেস্ট ক্রিকেটার ও আম্পায়ার মোহাম্মদ নাজিরের মৃত্যুতে পিসিবি শোকাহত। ১৯৬৯ থেকে ১৯৮৪ পর্যন্ত ১৪ টেস্ট ও ৪ ওয়ানডে খেলেছেন পাকিস্তানের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৩৭ উইকেট। ৫ টেস্ট ও ১৫ ওয়ানডেতে আম্পায়ার হিসেবে কাজ করেছেন। তাঁর বন্ধু ও পরিবারের প্রতি পিসিবি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছে।’
১৪ টেস্টে ১৮ গড়ে নাজির করেছিলেন ১৪৪ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ইনিংসেই ২৯ রান তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। তবে ৪ ওয়ানডেতে করেছেন ৪ রান। মজার বিষয়, ওয়ানডেতে যে তিন ইনিংসে ব্যাটিং করেছিলেন, তিনটিতেই ছিলেন অপরাজিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটে। ১৮০ প্রথম শ্রেণির ম্যাচে ২২.২০ গড়ে করেন ৪২৪২ রান। করেছেন ২ সেঞ্চুরি। ২৯ লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে করেছেন ২৫৮ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে