সুপার এইটে ইংল্যান্ডের জায়গা করতে হলে নামিবিয়ার বিপক্ষে নিজেদের জয় আর অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ডকে হারতে হতো। ক্রিকেটের রোমাঞ্চকর দিনে সব ফলই ইংলিশদের পক্ষে গেছে। তবে তাদের স্নায়ু আর হার্টের পরীক্ষাও নিয়ে ছেড়েছে।
অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ‘বি’ গ্রুপের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নামিবিয়াকে ইংল্যান্ড হারাল ৪১ রানে। বৃষ্টিতে যদি ম্যাচ ভেসে যেত, তাহলেও বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত! তাদের ম্যাচ অবশ্য পণ্ড হয়নি। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে ১০ ওভারে খেলা হয়।
নামিবিয়াকে হারিয়ে নিজেদের কাজটা সেরে নেয় ইংল্যান্ড। জয়ের পরেও নিশ্চিত ছিল না টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সুপার এইটে ওঠা। তাকিয়ে থাকতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার দিকে। সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ডের ব্যাটিং দেখে হয়তো ভয়ে ধরেছে অদৃশ্য প্রতিপক্ষ ইংল্যান্ডেরও।
ব্র্যান্ডন ম্যাকমিলান, রিচি বেরিংটন, জর্জ মুনসিদের ব্যাটিং তাণ্ডবে অজিদের ১৮১ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্কটিশরা। অবশ্য মার্কাস স্টয়নিস ও ট্রেভিস হেডের পাল্টা প্রতিরোধে সব চেষ্টা অবশ্য বৃথা হয়ে যায়। ২ বল বাকি রেখে ৫ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া।
৩৪ রানেই টপ অর্ডারের ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক মিচেল মার্শের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৬০ রানে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। চতুর্থ উইকেটে হেড-স্টয়নিস যোগ করেন ৪৪ বলে ৮০। স্টয়নিসের ইংনিসটি ছিল বেশ কার্যকর। ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ২৯ বলে ৫৯ রানের অসাধারণ এক ইনিংস। তাঁর ইনিংসই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ৯ চার, ২ ছক্কার ইনিংসের সঙ্গে নজরকাড়া স্ট্রাইকরেট ২০৩.৪৪; যাঁর প্রতি বিশেষ ‘কৃতজ্ঞ’ হয়তো ইংল্যান্ডও!
দারুণ খেলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ম্যাচ-সেরার পুরস্কার হাতে তুলেছেন স্টয়নিস। নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ৬৭ রান ও ৩ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ-সেরা। টুর্নামেন্টে এ পর্যন্ত ৩ ইনিংসে ১৫৬ রান তাঁর। রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন ২ নম্বরে। ৭৮.০০ গড়, স্ট্রাইকরেট ১৯০.২৪। বল হাতে নিয়েছেন ৬ উইকেট।
টানা খেলার মধ্যে থাকা ও আত্মবিশ্বাসে সুফল দেখছেন স্টয়নিস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন, ‘আমার পরিকল্পনা ছিল উইকেটে যাওয়া এবং সেখানে গিয়ে হিট করা। আমি আইপিএল থেকে শুরু করে গত তিন-চার মাস ধরে ধারাবাহিকভাবে খেলার সৌভাগ্য পেয়েছি। আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। এটাই ছন্দে থাকার রেসিপি। নেটা আমরা সবাই ধরে রাখার চেষ্টা করি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে