রানের ফুলঝুরি নেই বললেই চলে। এবারের বিপিএলে এ পর্যন্ত ৫ ম্যাচের ৪ টিতে রান দেড় শ ছড়ায়নি। বিদেশি ক্রিকেটারদের ব্যাটিংয়ে কিছুটা টি-টোয়েন্টি আমেজ পাওয়া গেলেও স্ট্রাইক রেট বাড়াতে পারছেন না স্থানীয় ক্রিকেটাররা। আজ মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার ম্যাচেও বড় স্কোর। কেউ খেলতে পারেননি বড় ইনিংসও। এমন ম্যাচে ঢাকাকে ৬ উইকেটে উড়িয়ে দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম।
আগে ব্যাটিংয়ে নেমে ১৩৬ রান তুলে ঢাকা। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করে টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম। শুভাগত হোমের দল ১৮.২ ওভারে ৪ উইকেটে করে ১৩৭ রান। মাঝে একটি ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরেছে তারা। ঢাকাও উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে পেয়েছিল দারুণ জয়।
লক্ষ্য তাড়ায় চট্টগ্রামের শুরুটা অবশ্য সুবিধার ছিল না। ২৮ রানে হারায় দুটি উইকেট। ওপেনার আভিশকা ফার্নান্দো (১২) এই ম্যাচেও হয়েছেন ব্যর্থ। তিন নম্বরে নামা ইমরানুজ্জামানও ফেরেন ১ রানে। দুটি উইকেটই নিয়েছেন ঢাকার পেসার শরীফুল ইসলাম।
তৃতীয় উইকেটে শাহাদাত হোসেন দিপু ও তানজিদ হাসান তামিমের ৫৩ রানের জুটিতে বিপর্যয়ে সামলে ওঠে চট্টগ্রাম। যদিও পরে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৪৯ রানে ফিরেছেন তামিম। এর জন্য খেলেছেন তিনি ৪০ বল। দিপু ৩১ বলে করেছেন ২২ রান। শেষ দিকে আফগান ব্যাটার নাজিবউল্লাহ ১৯ বলে ৩ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।
উদ্বোধনী ম্যাচে শক্তিশালী কুমিল্লাকে হারিয়ে চমক জাগিয়ে বিপিএল শুরু করেছিল ঢাকা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের ব্যাটিং মোটেই দুর্দান্ত ছিল না। প্রথম ৪ ব্যাটারই ফিরেছেন এক অঙ্কের ঘরে। পাওয়ারপ্লেতে করতে পারে ২ উইকেটে ২৫ রান। তখনই অনুমান করা যাচ্ছিল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সামনে তেমন বড় লক্ষ্য ছুড়ে দিতে পারছে না ঢাকা।
এরপরও ঢাকা ১৩৬ রান সংগ্রহ করেছে কেবল ‘কনকাশন’ বিকল্প হিসেবে ব্যাটিংয়ে নামা লাসিত ক্রসপুলের কল্যাণে। টস জিতে ঢাকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শুভাগত। বিপিএলের আগের চারটি ম্যাচের ফল ছিল এমন—যারা পরে ব্যাটিং করেছে তারাই ম্যাচ জিতেছে। তাই শুভাগতও সেই পথে হাঁটলেন।
প্রথম ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাস নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন ঢাকার ব্যাটাররা। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারেই ঘটে বিপত্তি। পেসার আল আমিন হোসেনের একটা বল ইনসাইড এজ হয়ে ঢাকার ওপেনার দানুশকা গুনাতিলাকার (১) হেলমেটে এসে লাগে, লঙ্কান ব্যাটারের চোয়াল থেকে রক্ত বের হতেও দেখা যায়। সঙ্গে সঙ্গে অবসর নিয়ে মাঠ ছাড়েন তিনি।
এরপর আরেক ওপেনার মোহাম্মদ নাইম ৮, সাইফ হাসান ৯, অ্যালেক্স রস ১১ রান। মোসাদ্দেক হোসেন সৈকত ফেরেন রানে খাতা খোলার আগেই। ষষ্ঠ উইকেট জুটিতে মূলত লড়াইয়ের পুঁজিটা পায় ঢাকা। ৪৯ বলে ৭৩ রানের কার্যকর এক জুটি গড়েছেন ইরফান শুক্কুর এবং গুনাতিলাকার বিকল্প হিসেবে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামা ক্রসপুলে।
এই বিপিএলে ক্রসপুলেই প্রথম কনকাশন খেলোয়াড়। যদিও বিপিএলের ইতিহাসে এটি প্রথম ঘটনা নয়। এর আগে ২০২২ সালের বিপিএলে খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচারের কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন সিকান্দার রাজা।
ফিফটির পথে হাঁটলেও কার্টিস ক্যাম্ফারের শিকার হন ক্রসপুলে। ৩১ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই শ্রীলঙ্কান অলরাউন্ডার। ২৬ বলে ২৭ রান করেছেন শুক্কুর। শেষ দিকে তাসকিনের ব্যাট থেকে আসে ৯ বলে ১৫ রান। যার সৌজন্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় দুর্দান্ত ঢাকা। চট্টগ্রামের হয়ে বিলাল খান ও আল আমিন ২টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে